রাতগুলো শুয়ে থাক দারুণ শীতে
এখানে কোনো প্রশ্ন নেই, নেই আগুন উত্তাপ
রৈখিক চেতনায় জমে পলাশময় বসন্ত
শরীরের রক্তকোষে মনস্তাপ বিষয়ক গদ্য
কখন যেন ভোর উষ্ণতা
কাছাকাছি সুচারু সূর্য ছোঁয়া
আগুনে পুড়ছে প্রেমের বুক
দু-পারেই কালো ধোঁয়ার উড়ান
এই নাও, সব সুখ রাখো তোমার কাছে
মন্তব্য (2)