গলনাঙ্ক না থাকলে মানুষ হওয়া যায় না
মানুষ হতে দরকার অন্তত মেরুদণ্ড

কোথাও একটা ভুল ছিল । হয়তো এখনো আছে
দিঘির পশ্চিমপাড়ে স্বর্ণলতার আবেশি বেষ্টনি
ছায়া ঘিরে বুনোফুলের মন রাঙানো যৌবন
মানুষের দিকে ছুঁড়ে দেয় আজন্ম ভালোবাসা

স্খলিত রক্তে আদিম অরণ্য হাতছানি
হাড়ের ভেতর ঘনিষ্ঠ প্রিয় তরল