ইঁদুর মশায় ইঁদুর মশায়-
বলবে কবে! মোদের ভাষায়
কুটকুটাকুট- কাটলে হবে !
বল তবে ! শিখবে কবে ?

খাচ্ছ খাতা, খাচ্ছ বই
সাবাড় করে দিচ্ছো মই,
শুধুই কি পেট- ভরলে হবে !
বল তবে ! শিখবে কবে ?

আহারে ভারি- চিঁ চিঁ করো
কাটা-কুটায় শুধুই মরো
বুদ্ধি তোমার কখন হবে !
বল তবে ! শিখবে কবে ?

যদি খাবার পাও হাতে-
খাও, আবার নাও গাতে ,
সব কিছুই কি এমনই হবে !
বল তবে ! শিখবে কবে ?

ধানের গাদায় খড়ের গাদায়
খাচ্ছ খাও- বিনা বাধায়
নিচ্ছ নাও, এমনই ভাবে-,
বল এবার- শিখবে কবে ?

করছো আজ খুব জ্বালাতন
আরে আমার কুট পাটাতন
টিউশন-টা নাও না তবে—!
বল এবার- শিখবে কবে ?