আজ আমাদের নেই কাজ
ভীষন খুশি- সবাই আজ ।
              মন্টু , বিলটু আরো পাঁচ !
               সবাই মিলে করবো নাচ ।

নাচের পর যাবো হাটে      
চম্পা নদীর পদ্মা বাটে ।
          কিনবো ঘুড়ি, উড়বে মাঠে ,
          দিনটা যেন ভালোই কাটে ।


বিকেল হলেই আসিস তোরা
সঙ্গে আনিস পাড়ার গোরা
        একে একেই মিলবো আটে ,
          মন দিবিনা আজকে পাঠে ।

কেউ বা কিছু বললে তোদের
নামটা আমার বলিস ওদের !
      সঙ্গে আছি আমিও যে !
      আসিস তোরা, সেজে-গুজে  ।