আজ আমাদের মানা নেই,
রাস্তা না হয় জানা নেই !
তবু আমরা যাবোই চলে -
কাউকে কিছুই না বলে ।
সাত সমুদ্র তেরো নদী
রাস্তার মাঝে আসে যদি
এক লাফেতেই যাবো চলে ,
কাউকে কিছুই না বলে ।
আসুক পথে– ভুতের রাজা!
ঠাণ্ডা মাথায় গিয়েই সোজা
চিপসে দেবো পায়ের তলে,
কাউকে কিছুই না বলে ।
কিংবা যদি রাস্তা মাঝে
পাহাড় আসে মোদের কাজে,
ডুবিয়ে দেবো নদীর জলে
কাউকে কিছুই না বলে ।
আমরা কি গো ভয় করি !
কাঁপি নাকি ! থর-থরি,
চড়-চাপ্পড় লাগাই গালে
কাউকে কিছুই না বলে ।
আমরা যে সব রাজার রাজা
দিতেই পারি ওদের সাজা !
পুরতে পারি ওদের জেলে !
কাউকে কিছুই না বলে...।
মন্তব্য (16)