জুঁই , টগর , করবী , গোলাপ
কিংবা হোক না জবা ,
নানান রুপে গাছের ডালেই
বাড়ায় সবে শোভা ।

থাকলে যেমন হেসে বেড়ায়
ছেলেরা মায়ের কোলে ,
গাছেই তেমন থাকলে ফুল
ফুলেরা- হেসে খেলে ।

গাছের ডালে ফুটলে ফুল,
কেনই তোরা তুলিস ?
তুললে পরে হাসবে না যে-
চোখটি তখন মলিস্ !

তুললে ফুল , ছিঁড়লে ফুল
গাছের ডালি থেকে,
ফুলেরা তখন কবে না কথা
তোদের আর ডেকে ।

‘ফুলের শোভা গাছের ডালেই’
দেখবি যদি আয় ,                                                           
ফুলেরা সব তোদের হাতের
আদর মাখাই চায় ।