সত্য মিথ্যার দোলাচালে
সত্যরা নিরুদ্দেশ
নীতির কারখানায়
দুর্নীতিরা বাসা বেঁধে আছে
বিশৃঙ্খলারা শৃঙ্খলাকে
সাপের মত গিলে গিলে খাচ্ছে
অন্যায়ের কাছে ন্যয়গুলো আজ
সিজদার মত মাথা অবনত
কু-শিক্ষার প্রভাবে
সু-শিক্ষিার মেরুদন্ড নড়বড় করছে
বানের জলের মত বেজালের দৌরাত্ন্যে
আসলেরা গঙ্গার জলে হাবু-ডুবু খাচ্ছে
আবেগের তাড়নায়
বিবেগরা বোল্ডে তালা বদ্ধ
নিয়মেরা সব অনিয়মের ফ্রেমে
বন্দী হয়ে চিকন গুনিয়া রোগীর মত কাতরাচ্ছে।

রচনাকালঃ 8/8/2018
রামপুরা,ঢাকা ।