- সামসুল আলম দোয়েল


তোমার নূরে জগত আলোয়
রূপ- পিয়াসী মন!
তোমার নূরে দেখে সবাই

সৃষ্টি তোমার রঙিন বাহার
আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
সৃষ্টি তোমার রঙিন বাহার

এই পৃথিবী আকাশ মাটি নদী পাহাড় সা--গর
সুন্দরেরই কী যে খেলা তুমিই রূপের আঁকড়
যেথায় তাকাই তোমারই নাম
হৃদয়ে স্পন্দন!
সৃষ্টি তোমার ভিতর বাহির
আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!

আমার জীবন, উদাসি-মন সৃষ্টি সেরা দান
মানুষ নামে আমায় তুমি করেছ মহান
ওগো প্রভু দাও আমাকে সুন্দর একটা মন
যেন আমি জঁপতে পারি আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
তোমার নূরে জগত আলোয়
রূপ- পিয়াসী মন!
তোমার নূরে দেখে সবাই

সৃষ্টি তোমায় ডাকছে শুধু
আল্লাহ আল্লাহ সারাক্ষণ!!
সৃষ্টি তোমার রঙিন বাহার