এমন গ্রহে আর থাকবনা
কিছু কুৎসিত আত্মা অপবিত্র করেছে এ তল্লাট
কেউ নেই কোথাও পাইনি খুঁজে
ধুয়ে মুছে ছাপ করে দেবে এমন একটি হাত ।

আমার দুহাত ব্যাস্ত
নিস্তেজ হৃদয় জানান দেই অন্তিম নিঃশ্বাসের
পাপ জমে ভরে গেছে নাসিকা রন্ধ্র
প্রেমিকা অস্থির বকেয়া প্রেমের লোভে
অথচ বুকে জমে আছে আগাম সাত জন্মের মায়া ।

আজি হতে দশ জন্ম পরের সন্তানকে বলি
অনুরোধ কিংবা দাবি
সব আবর্জনা মুছে নিয়ে এসো নিস্পাপ জমিন
আমরা হয়তো স্বর্গ অথবা নরকের আগুনে পুড়ে
জ্বলন্ত দু-চোখে দেখতে পাবো সেই কাঙ্খিত সু-গ্রহ ।