কবিতা
মাকড়সা
-কে,এইচ, মাহাবুব
******************************

আট পায়ের মাকড়সা
থাকে ঘরের কোনে ,
ঘুরে ঘুরে নিজেই সে
নিজের বাসা বোনে ।

শিকার করে মশা মাছি
আরো হাজার পোকা ,
জালে পরলে রেহাই নেই
যতোই হোক চালক চতুর বোকা ।

নিজ সুতোয় নিজেই বুনে –
অতি সুক্ষ জাল ,
সেইজালে পড়লে ধরা
তোমার হবেই শেষ কাল ।


………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ [email protected]
তারিখঃ ২৩/০৭/২০০৭ ইং ।