জীবনে একটি শিক্ষিত লোককেও একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করে দিতে দেখিনি । যত ভালো কাজই থাক লাইব্রেরি প্রতিষ্ঠার মত ভালো কাজ কয়টা আছে তা জানা নেই ।
এমনিতেই বাঙ্গালিরা পাঠে অলস । তার উপর বই এর আলমারিতে তালা মেরে সবাই যে বই চোর তা বুঝিয়ে দেওয়া হয় ।
জনগনের টাকাতে মসজিদে বই কিনে আলমারি ভর্তি করে রাখা হয় । আর মসজিদের গৌরব বৃদ্ধি করা হয়। মসজিদের বই এর আলমারির দরজায় থাকা উচিৎ না । সেখানে দরজায় তালা মেরে বই থেকে মানুষকে দুরে রাখা হয় ।
পৃথিবীতে সবার আগে মাতৃভাষা ।সারাদিন কোরআন শরীফ আরবিতে পড়ে বুঝতে পারলেন না । এই পড়াতে আপনার আমার প্রকৃত জ্ঞানার্জন হবে কিনা ভেবে দেখার দরকার ।
তবে প্রচলিত কিছু ভন্ড কোরআনের অনুবাদ আপনাকে পড়তে নিষেধ করবে । কারন কোরআন পড়ে আপনি যদি তাদের ভন্ডামি টের পান তবে তাদের খবর আছে ।
মন্তব্য (6)