স্মৃতিরও নিশ্চয় একটি পাসওয়ার্ড আছে,
তাই ইচ্ছে করলেই কেউ বেরিয়ে যেতে পারে না।
আমি শতবার ভুলে থাকতে চেয়েছি,
প্রতিবারই "ইনকারেক্ট পাসওয়ার্ড" দেখিয়েছে মন।
অনেক দিন পর বুঝেছি,
ভুলে যাওয়া কোনো লগইন নয়—
এটি দীর্ঘদিনের অনুশীলন।
কিছু মানুষকে আমরা মনে রাখতে চাই না,
তবুও, তারা আমাদের ভেতরেই থেকে যায়।
খসড়াধ্বনি: ভুলে যাওয়া কি একটি সিদ্ধান্ত, নাকি দীর্ঘদিনের আত্মসমর্পণ?

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।