ক্ষণিক বাদেই মিশতে হবে অন্ধকারে,
সেভাবেই গুছিয়ে নিলাম,
তারপর,
তারপর শুরু হল প্রতীক্ষা,
প্রতীক্ষার যন্ত্রণা সীমাহীন,
এরমাঝেই পথচলা,
অতিবাহিত হল একযুগ,
তুমি এসে বললে,
ও রতন! এই লোকটা কে রে?
রতন বলল,চল তো রোজই দেখি,
দেখি এর কান্ডকারখানা,
স্কুল ঘরটার বারান্দাতেই থাকে।
আমি বুঝলাম, ছেলেটা তোমাকে
মা বলেই ডাকে।
মন্তব্য (6)