প্রথম বেলার হাসিটা কামরুজ্জামান সাদ · কবিতা · 2018-03-10 · 922 ভিউ প্রিয়তমার সাথে দু'কদম হেঁটে যাওয়া, তারপর, ফাগুনের ঝরাপাতাগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়া, হাতখানা ধরে গাছগুলোর পানে তাকিয়ে হঠাৎ বলা- দেখেছো , নতুন পাতাগুলো কত নির্মল, কত সবুজ ঠিক তোমার মতই। তারপর, মৃদু মৃদু হাসি। সেই যে প্রথম বেলার হাসিটা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)