বিচ্ছেদ
প্রেম ধীরে মুছে যায় ;
প্রশান্ত মনে খেলা করে অতিকায় বিচ্ছেদ ;
মাইলের পর মাইল -
অস্পষ্ট দুপুর নিভন্ত সূর্যের পানে চেয়ে থাকে,
এই চেয়ে থাকায় ধূসর হাসি ,প্রেমের গল্প লিখতে জানে না।
কাঁধের উপর ঝাপসা হাত রেখে কেউ যেন জাগিয়ে দেয় আমাকে।
মুছে যাওয়া প্রেমের পানে আর চেয়ে থাকি না।
নতুন উদ্যমে ছুটে চলার সময় হয়তো এসে গেছে।
মন্তব্য (4)