বিশ্রাম চাই
সেদিন কর্কশ কণ্ঠে সময় বলল আমায়-
"ঢের হয়েছে! এবার সিদ্ধান্ত নিতে হবে তোমায়।
হয় নিজেকে সুখি করে নাও;
না হয় স্বজনদের তরে নিজের সুখ বিসর্জন দাও।"
সেদিন স্বেচ্ছায় ইচ্ছেকে হত্যা করে চিত্তে তার চিতা দিলাম;
তারপর রহস্যময় এক পৃথিবীর সদস্য হলাম।
যেখানে নিত্য অভিনয় করে বেচে থাকতে হয়; হাসির আড়ালে কষ্ট লুকিয়ে সুখে থাকার অভিনয়।
ক্রমান্বয়ে সেই পৃথিবীর নীতির সাথে নিজেকে মানিয়ে নিলাম; কষ্ট লুকিয়ে হাসতে শিখলাম।
সেই শুরু.....
অভিনয় করতে করতে এখন নিজেকে বড্ড ক্লান্ত মনে হয়; এবার আত্মা বিশ্রাম চায়।
অনন্ত কালের বিশ্রাম...!
রচন-কালঃ
২৫/০৫/২০১৫ইং; রাত,
বড়লেখা, মৌলভীবাজার।
মন্তব্য (4)