মানুষ এক হলেও প্রতিটি মানুষের জীবন ভিন্ন। বাই দ্যা ওয়ে কেমন হয় যদি বলি "জীবন হলো এমন একটি প্রক্রিয়া যা আমাদের নিজেদের দ্বারা, নিজেদের কর্মের মাধ্যমে সফলতা হিসাবে রূপ নেয়"। মানুষ মনে করে জীবন আমাদের নিয়ন্ত্রণ করে আবার মানুষের ভুল ধারণাগুলোর একটি হচ্ছে "আমার জীবনে যা কিছু লেখা ছিল তাই আমার সাথে ঘটছে", এখানে মানুষ জীবনকে ভাগ্য হিসাবে দেখে এবং ভাগ্যকে দোষারোপ করে। আমরা নিজেরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করি। জীবনকে কল্পনা করতে হবে একটি গাড়ির মতো আর আমরা সেই গাড়ির চালক। চালকের হাতে যেমন গাড়ির নিয়ন্ত্রণ থাকে ঠিক তেমনি আমাদের হাতে নিজেদের জীবনের নিয়ন্ত্রণ। তিতা হলেও সত্য যে বেশির ভাগ মানুষ জীবনের চালক হিসাবে দক্ষ নয়। আমরা যা কিছু করি তা আমাদের জন্য নয় বরং আমাদের জীবনের জন্য করে থাকি। আমরা প্রায়ই নিজের ছায়াকে দেখতে পাই কিন্তু জীবনকে দেখতে পাই না কারণ জীবন আমাদের নিজেদের ভেতরের অংশ যা আমরা আমাদের কর্মফল আর সফলতার মাধ্যমে অনুভব করতে পারি। অনেক মানুষ জীবনের প্রতি ক্ষোভ জন্ম রাখে, আসলে তাদের উচিত ছিল নিজের প্রতি ক্ষোভ জন্ম রাখা কারণ তারা নিজেরা সঠিক পথে ছিল না। মানতে হবে যে, জীবনকে সুন্দর করা আমাদের উপর, আমাদের চলার উপর, আমাদের কর্মের উপর নির্ভর করে। জীবনকে সাজানো, সুন্দর আর পরিশুদ্ধ করার জন্য প্রথমে নিজেকে সুন্দর করতে হবে। মনে রাখবেন আপনি সুখী তো আপনার জীবন সুখী। জীবন সবসময় আপনার থেকে আগে আছে আই মিন একদিন আগে এগিয়ে থাকে, আপনি আজ যা করতেছেন তা কাল আপনার জীবন রূপে রূপ নেবে।   ~ জুবায়ের