অন্য চিন্তায় মগ্ন হয়ে, ভিন্ন গ্রহে চলি,

যে স্বপ্ন দেখার সাধ্য নাই, সেই স্বপ্ন হৃদয়ে বুনি।

আকাশ-পাতাল তফাত স্বপ্নের চিন্তায় আমি কাতর হয়ে বাঁচি।

কেমন করে এই স্বপ্নের ডাঙায় উঠব আমি পেরিয়ে?

দেব কি চিন্তার মুক্তি, স্বপ্নের এই ভেতরে?

আর চাই না নবীন স্বপ্ন, চিন্তার অন্তরজালে...

~জুবায়ের