এখনো বিশ্বাস করতে চাই বাংলাদেশ সবুজ
এখনো বিশ্বাস করতে চাই যমুনায় চর পরেনি কোন
এখনো বিশ্বাস করতে চাই কপোতাক্কের জল কাকের চোখ।
এখনো বিশ্বাস করতে চাই পাট ক্ষেতে সোনালী দিন
রোদেলা দুপুরে দাদুর গায়ে মাখা তেল চিকিচিক।
পড়শির পেয়ারা ডালে নিরাপদ বুলবুলি ছানা
এখনো বিশ্বাস করতে চাই নিরাপদ দেশের সীমানা।
এখনো বিশ্বাস করতে চাই ফেলানি হবেনা কেউ কভু
বিবেক দেশান্তরি বাংলাদেশ খুবলে খাচ্ছে না হায়েনা।