এই তরুণ বেলায় যদি তোমাকে না পাই
‎সারা জীবনের আক্ষেপ রয়ে যাবে তবে।
‎তোমার হাতটি ধরে যদি নাইবা হাঁটতে পারি
‎শাড়ি পরে যদি আমার সঙ্গী না হও
‎​শিউলির মালা গেঁথে যদি তোমায় না দিতে পারি
‎বৃষ্টির দিনে এক ছাতায় যদি না হয় গল্প করা
‎রাতের চাঁদ দেখে যদি দুজনে না গাই গান
‎এ জীবনের স্বাদ পাওয়া হবে না
‎তবে বৃথাই এই জীবন
‎বৃথাই এ বেঁচে থাকা।