উদার
মোঃ জাহাঙ্গীর হোসাইন

মনটা যদি বড় করো,
উদাস হাওয়া লাগবে তোমার গায়।
মাটির কাছে থেকো,
থাকবে গাছেরও ছায়ায়।
খোলা মাঠে যদি
তাকাও চারিদিকে,
ভালো হবে মনটা তোমার,
যতই খারাপ থাকে।
নদীর কাছে যাবে যদি ,
সচ্ছ হবে মন,
অহংকারে ভুগবে না আর,
যতই থাকুক ধন।
সবুজ মাঠে মুক্ত বাতাস,
বুক ভরে নিবে,
অসুখ বিসুখ থাকবে না তো,
সুস্থতা দিবে।
সৎ ভাবে জীবন যাপন,
সহজ কথা নয়।
লোভ লালসা বাদ দিয়ে,
জীবনে চলতে হয়।