আজ ভারাক্রান্ত মনে ব্যদনার শঙ্খচিল বেড়াই উড়ে
ঘুণে ধরা প্রেম আমার নিস্তব্ধতায় নির্বাসিত কবরে ।
নয়ননীড়ে পুরনো সব স্মৃতি ডুকরে বেড়াই ভেসে
বিরহের নীলে মিশে আজো তোমায় মনে পড়ে ।
তোমার বিরহে রুপালী চাঁদ ম্লান জ্যোৎস্না ঝড়ায়
সন্ধ্যাবাগের খুন মাখা আলো বিরহী মনে নিভে যায় ।
আধারে ধ্বনিত হয় ঝিঁঝিঁ পোকার ব্যদনার্ত চিৎকার
উৎকন্ঠায় রুদ্ধ মনের দ্বার ।
একাকি মনে একাকার হয়ে গেছি বিষন্ন সুরে
বিরহের নীলে মিশে আজো তোমায় মনে পড়ে ।
রচনাকাল: ১৮ আগষ্ট ২০১৬
কাব্যগন্থ: বিষাক্ত চুম্বন