প্রায় বছর দু'য়েক আগের কথা। এক বাসায় গেলাম একজনের সাথে দেখা করতে। টেবিলের উপরে বই খাতার সাথে একটা ডায়রী দেখলাম। ডায়রীটা হাতে নিয়ে বুঝলাম ডায়রীটা যার সাথে দেখা করতে আসছি তার ছোট ভাইয়ের। ডায়রীটা দেখার জন্য প্রথম পৃষ্ঠা উল্টালাম। সেখানে লেখা- "অনুমতি ব্যতিত কারো ব্যক্তিগত ডায়রী পড়া ঠিক না।"। কথাটাকে আমলে না নিয়ে পরের পৃষ্ঠা উল্টালাম। দেখলাম সেখানে লেখা- "বললাম অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ডায়রী পড়া ঠিক না। শুনলেন না। কি আর করা। পরের পাতায় যান।" পরের পৃষ্ঠা উল্টানোর পর সেখানে লেখা দেখলাম- "সম্মানিত মহোদয়, সত্যিই আমি দুঃখিত এ পৃষ্ঠায় কিছু না লিখতে পেরে। এজন্য আপনি চাইলে ডায়রীটা বন্ধ করে নিতে পারেন নয়তো পরের পৃষ্ঠা উল্টাতে পারেন। তবে আর না উল্টালেই মনে হয় ভালো করবেন।" বাঙালি নিষিদ্ধ কাজে আগ্রহী বেশি। এজন্যই আমি তার নিষেধাজ্ঞা না শুনে অনেকটা আগ্রহ নিয়ে আরেকটা পৃষ্ঠা উল্টালাম। পৃষ্ঠার উপরের বড় বড় হস্তাক্ষরে লেখা "গুরু সম্ভাষণ"। লেখাটা পড়ার প্রতি আগ্রহটা বেড়ে গেল। পড়া শুরু করলাম- "বেয়াদব! আমার ডায়রী পড়তে চাস? তোর সাহসতো কম না! অনুমতি নিছস? জানসনা কারো ব্যক্তিগত কিছু দেখতে, পড়তে কিংবা ব্যবহার করতে অনুমতির প্রয়োজন হয়? অনুমতি ছাড়া পড়িস না। পড়তে চাইলে অনুমতি নে। প্রয়োজনে নিচের 01********* নাম্বারে যোগাযোগ কর।"
এই পর্যন্ত পড়ার পর আমার জিদটা অনেকটা বেড়ে গেছে অনুমতি ছাড়াই পরবর্তী পৃষ্ঠা গুলো দেখার জন্য। এই লেখাটাতো শেষ করা দরকার ভেবে শেষ কথাগুলো পড়লাম। "আর পৃষ্ঠা উল্টাস না। নরকে যাবি নাকি?"
আমি আস্তে করে ডায়রীটা বন্ধ করে ঠিকমত রেখে দিলাম। আর উল্টানোর সাহস পাইনি।
এজন্য এখন কারো কিছু ব্যবহার করতে বা দেখতে একটু অনুমতি নিয়েই তারপর দেখি বা ব্যবহার করি। :)

মন্তব্য (12)