স্মৃতির সীমানার বাইরে রেখে আসবো তোমায়
এপারে কাঁটাতারে ঝুলন্ত স্বপ্নের লাশ
নো-ম্যানস ল্যান্ডে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো নির্লিপ্ত ভালবাসা
যা আমার নয় - তোমার ও অধিকার নেই তাতে।
এপারে রাখবো সশস্ত্র প্রহরা তোমার অপেক্ষায়
আমার অনুভূতিহীন প্রহরীদল
যুক্তির শেকলে বাঁধা
তোমাল আবেগের অম্লে গলবে না ঐ শেকল।
তুমি অতীত হও,
আমি ব্যাথিত হবো না;
হবোনা একটু ও স্মৃতিকাতর।
অনুভূতিগুলো পদদলিত করে ছুঁটে চলব এই ব্যস্ততার শহরে
তুমি থাকো স্মৃতির সীমান্তের ওপারে।
মুক্তির সীমান্তের ওপারে গিয়ে বন্দী থাকো স্মৃতির পাতায়,
যে স্মৃতি আমার নয়।
মন্তব্য (3)