মা যে তোমার হয় তুলনা এই ধরাতে নাই,
তোমার কোলে মাথা রেখে স্বর্গ খুঁজে পাই।
ধন দৌলত, বাড়ি গাড়ি কিছুই আমার নয়,
আমার কাছে যদি আমার মা জননী রয়।

মানব কুলের এই সংসারে মা ঘরে নেই যার,
সে ঘর যেনো বিরান ভূমি স্নেহের হাহাকার।
এই পৃথিবীর সবার চেয়ে মা জননীই সেরা,
আমার যতো সাধ স্বপ্ন তাকে নিয়েই ঘেরা।

মায়ের মুখে হাসি যেনো জোছনা রাতের আলো,
আলোয় ভরা তারার ভূবন দূর করে সব কালো।
মায়ের আঁচল স্নেহের পরশ জুড়ায় আমার মন,
এমন শীতল পরশ যেনো মিলে সারাক্ষণ ।

মা যে আমার এই জীবনে বটবৃক্ষের ছায়া,
মায়ের মতো খোকাটাকে করবে কে আর মায়া ?