দুই সখী ও...
_________

দুই সখী কথা ও কবিতা, কথা ভীষণ অহংকারী ও জেদি, ও কবিতা ততটাই সাধারণ, দুজনেই ভীষণ ভালোবাসে ছন্দকে..... ছন্দ শুধু ডুবে থাকে কবিতায়.... কবিতা ছাড়া কিছু ভাবতে পারে না, সব বুঝে কথা নিভৃতে কেদে মরে .... কবিতা চাইলেও ছেড়ে যেতে পারেনা ছন্দকে.. তার প্রিয় সখা কথার জন্য, অবশেষে কথা কাউকে না বলেই হারিয়ে যায় কোনও অচিনপুরে, কবিতা পালাতে পারে না তেপান্তরের মাঠে...... কী করে পালাবে ওখানেই তো তার বাড়ি, ওখানেই কোনও ছোট্ট কুটিরে তার জন্ম হয়েছিল, এদিকে সব দেখে আড়ালে হাসে ও মনে মনে বলে এক বক- ' আজও তোরা আমার মত হতে পারলি না ' ।