যৌবন জোয়ারে ভাসায়ে পাল তোলা নাও
কানায় কানায় উপচে পড়া ঢেউ
কবিতায় নগ্ন করি তব দেহ
নূপুরের ধ্বনিতে জাগে শিহরণ।
এই আমাকে রেখেছি তোমার হিয়ায়
নগ্ন দেহের পোশাক হয়ে-হয়ে
অাবৃত করব, অলোক বর্ষের গতিতে
ক্ষণে-ক্ষণে ছুঁয়ে যাব আলিঙ্গনে।
বর্ষায় ছুঁয়ে যাব জলপ্রপাত হয়ে
চাঁদের এ্যাপার্টমেন্ট হবে মধুচন্দ্রিমা
জানালায় দাড়িয়ে চেয়ে থেকো আকাশ পানে
আমি বৃষ্টি নিয়ে আসব, মধুচন্দিমায়।


××××××××:কবি:××××××××