চুপি চুপি জল করে-এছি পান
দেখ নাই তবে কেউ
আধাঁরে একা চুপি সারে আমি
জলেতে দিয়েছি ঢেউ।

এপারার সব দুষ্ট ছেলেরা ঘুমে ঘুমে দিশেহারা
তাইতো ওপারে মজনু আমিযে হয়ে আছি মাতোয়ারা
সন্ধ্যা ঘনায়ে এল যখনি আধাঁর কালো এধরা
লাইলী যে মোর ব‌্যাকুল তখনি হয়ে প্রেমে দিশেহারা।

আমার আমিকে সপিয়া তখনি দিয়েযে তাহার তরে
ভুবন ভেদিয়া চলেছি দু'জন স্বর্গলোকের পরে।।




=: কবি :=