অবিরাম ছুটে চলছি আমরা
এই ব্যস্ত নগরীতে
যেখানে পিছঢালা পথ কখনো-
কর্দমাক্ত, নালা-নর্দমা,
যেখানে স্বপ্ন হোঁচট খায় কারো কখনো
যেখানে ব্যস্ত সবাই যে যার ক্যারিয়ার নিয়ে
এরই মাঝে দেখা হয়, পরিচয় হয় কারো সাথে
কখনো কখনো,
ব্যস্ততায় হায়! হ্যালো!! বলে সম্বোধন
সময়ের আবর্তনে যে ভালবাসা আর
বেশি দুর গড়ায় না,
এই ব্যস্ত নগরীরর ব্যস্ত ভালবাসা।