মা গো ভাবনা কেনো
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে.........

আজ কি জুটছে এই শান্ত ছেলেদের ভাগ্যে।
আজ কি হচ্ছে আমাদের দেশে। কাকে বলবো কার কাছে বলবো। আপনার আ.লীগ বা বি.এন.পি যেই ক্ষমতায় থাকেন না কেনো আমাদের কোনো প্রবলেম নাই, বাট প্লিজ আমরা বাঙ্গালি শান্তি প্রিয় জাতি। আমাদের কে শান্তি তে থাকতে দিন। আমরা আর অগ্নিদগ্ধ হতে চাই না। আমরা ২৪ ঘন্টা আতংকে থাকতে চাই না। কই আমরা তো আপনাদের কাছে অনেক বেশী কিছু চাই নি। চাই শুধু একটু স্বাভাবিক জীবন একটু নিরাপত্তা। বিনিময়ে যা চাইবেন দিবো শুধু আর কোনো লাশ বা অগ্নিদগ্ধ দেহ নয়।