ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরার দিন বৌ খুব আদরমাখা কন্ঠে বলতেছিলো--
: শোন, তোমারতো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, রাতে গিয়ে ম্যাচের নাড়াচাড়া করা খাবার খাওয়ার চেয়ে ব্যাগে মুরগীর মাংস আর রুটি দিয়ে দিই.........
এত আদর !
ভেবেচিন্তে অনুমতি দিলাম কিন্তু বললাম ঝোল দিওনা যেন !
ম্যাচে ফিরতে রাত ০১টা বেজে গেলো, ব্যাগ খুলে দেখি মাংসের ঝোলে লন্ড্রী করা সব কাপড় মেখে গেছে। অগত্যা এতরাতেই আবার কাপড়গুলো ধুঁতে হলো।
তাই বলি, বেশি আদরে কাপড় নষ্ট !
মন্তব্য (27)