তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা সমুদ্র,
অফুরন্ত ঢেউ সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা বনভুমি,
সবুজ তরুলতা সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা রাত্রি,
নক্ষত্র খচিত ফাল্গুন মাস সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি একটা ফুটন্ত গোলাপ,
গুন গুন স্বরে ভ্রমর সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি দুই চক্ষু,
স্বপ্ন ভরা শাওন রাত সমেত।
তুমি চাইলেই
তোমাকে দিতে পারি প্রসারিত দুই বাহু,
এক রাশ প্রশান্তির ভালোবাসা সমেত।।
মন্তব্য (12)