অবসরের হিমেল পথে
এগোবার স্নিগ্ধ সমীরন,
মাতাল করবে তেজস্বী ভাবনা গুলো।
মেঠো পথ,কাক ডাকা গোধুলি মন,
ফিরে তাকাবে মানুষের তারস্বরে।

অফুরন্ত অনাবিল গগণ চুম্বি লালসা,
যোনি পথের ওষ্ঠ ছিন্ন ভিন্ন করে
থামাবে কামদুনির প্রতিরোধকে।

কোথাও নেইকো শান্তির বাতাবরণ।
ভুমিষ্ঠ শিশুর স্তন্যদুগ্ধ
চুরি করে অমানবিক পিশাচের দল।
কান্নার বাঙলা ব্যান্ড জীবণ মরণের
বেসুর রাগে স্তব্ধতা ডাকে।

হারানো স্বজনের অট্টালিকা
ফ্যাকাশে রাংতা কাগজে জেগে
থাকে দিনের শেষে।।