তোমার অশান্ত প্রেম সাগরে,
আমি ভাঙ্গা তরির ক্লান্ত মাঝি।
তোমার অশুভ ঢেউকে তাড়া করে
এখনো ফিরে যাওয়ার পথ খুজি।
তোমার মায়াবি জলের চঞ্চলতা,
আর নিশ্চুপ বহুমুখি বয়ে চলা,
আমাকে চির জিম্মি করে রেখেছে,
তাইতো ঘুরে ফিরছি,
তোমার ইচ্ছাধারী ঘুর্নিপাকে।
মন্তব্য (3)