রোদ হয়ে নেমে আসা তুমি যখনই আমাকে ছুঁলে
মেঘ হয়ে তার কিছুটা আভাস দিলে
রোদ-মেঘে জমে বহুল প্রিয় খেলা কানামাছি
শরতের মেঘ হয়ে তোমাকে উড়িয়ে নিতে আমিও রাজি আছি
কিছু রোদ প্রখর হয়ে পোড়ায় তোমাকে
কিছু মেঘ সতেজ করে নির্লিপ্ত আমাকে
তোমাকে আমাকে নিয়ে রোদ মেঘে কাড়াকাড়ি
আমি রোদ তুমি মেঘ হলে একটুও হবে না বাড়াবাড়ি
১৪/০৩/১৪
১১:২৪pm
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।