জলজ ঠোঁট গাজী তারেক আজিজ · কবিতা · 2013-10-12 · 944 ভিউ রেখেছি যতনে কবিতার অপূর্ব কিছু সঙ্গম বোধ, ওপাশে সরিয়ে রাখো কাঙ্গালের অনুরোধ। যে পারেনা নাড়াতে তুমুল, তাকে নাড়াতে আমি কৃত্রিম পাথরে ফোটাই ফুল। সারিয়ে তোল, নিজেও সেরে ওঠো, প্রতিষেধক করে তোল এই জলজ ঠোঁট। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)