আমার এই দুটি চোখ দেখেনি তোমাকে
দেখেছে সুন্দর দুনিয়া
সৃষ্টির কল্যাণে তোমাকে কাছে পাই
বিশ্বাসে স্বরি শুধু শুনিয়া
মনন দিয়েছো কাঙ্গাল হৃদয়ে যাইযে স্বপ্ন বুনিয়া।
এইযে আকাশখানা মেলেছো ধরিয়া
মায়াবী পরশ দিয়েছো জুড়িয়া
কোমল মেঘ যায় উড়িয়া
রোদের ছলাকলা জানে পবন যায় তুড়িয়া তুড়িয়া
এইযে রাত্রি দিয়েছো চাঁদ দিয়েছো তারা দিয়েছো জোছনা দিয়েছো মেলে
তোমার নিয়ামত
ভুলিবো কিভাবে এতযে শান্তি পেলে
০৩/১০/১৩
১০:০০am
মন্তব্য (6)