ভূবন নাওয়ের মাঝিরে
তোর দরিয়ায় জোয়ার আইলে আমায় ডুবাইস না
মন পবনের নাও
আউলা দীঘল বাও
মাঝ দরিয়ায় যাইয়া ও তুই কূল হারাইস না
তোর পরাণে আমার পরাণ বান্ধিয়াছিরে
ভূবন নাওয়ের মাঝিরে

নিত্য আমি তোরই মতো তরী বাইতে জানি
এক লাফেতে আসমান ধরি
পড়লে ধরি পানি
আসমান-জমিন দুই দিগন্ত মইধ্যে ঢেউয়ের উস্কানি
অকূল কূলের দিশা আমায় ধরে টানি

তোর তরীখান আমার কাছে জীবন মনে হয়
তোর এই তরী আমার মনে ধরায় যত ভয়
ঢেউয়ে ঢেউয়ে জীবন তরীর সময় হইলো পার
জীবনতরী-দইররা মিলে পাতিলাম সংসার

ছিড়িলি পাল, হারাইলি কূল
উথালপাথাল গাঙে ঢেউয়ের জোয়ার আইলোরে
ভূবন নাওয়ের মাঝিরে

২৮/০৯/১৩
০১:৩০am