সূর্য এলে আধার পালায়
জোসনা ঝড়ায় চাঁদ,
মাথার উপর খুঁটি ছাড়া
নীল আকাশের ছাদ।
তারকারা সাজায় গগণ
নিজের পথেই থাকে,
জোয়ার ভাঁটা চলছে ঠিকই
চাঁদ বুড়িটার ডাকে।
গোলাপ আজও বিলায় সুবাস
ভ্রমর অলিও আসে,
নিয়ম মেনে শীতল পরশ
বুলায় যে বাতাসে।
নিয়মের এই শিকলখানা
এমনি কি আর চলে,
তোমার হূদে খুজলে পাবে
কার কথা সে বলে।
মন্তব্য (9)