জোনাকি ফয়জুল্লাহ সাকি · কবিতা · 2013-12-07 · 901 ভিউ থোকা থোকা তরুতলে রাতভর থাকে কি, মিটিমিটি আলো জ্বলে নাম তার জোনাকি। নিজনিজ আলো জ্বেলে পথ চলে আধারে, ছোট ছোট ছেলেমেয়ে ছোটে বন বাদাড়ে। থেকে থেকে জ্বলে নেভে মেঘে ঢাকা চাঁদ, দেখে দেখে চলে আসে হূদয়ে আহ্লাদ। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)