বিজয়ের এই মাসটি এলে
হূদয় সকল ভাবনা ফেলে
হয় যে এমন খুশি,
ইচ্ছে করে পাখনা মেলে
উড়ন্ত মেঘ ধরতে গেলে
আর হবো না দূষি।
এই বিজয়ের দেখা পেতে
বুকে শত বুলেট গেথে
ত্যাগ করে নিজ প্রাণ,
বাংলা মায়ের সোনার ক্ষেতে
শান্তি সুখে উঠতে মেতে
মুক্ত হাওয়ার ঘ্রাণ।
বীর সেনাদের ত্যাগের এ কাজ
সব বাঙ্গালির মাথার যে তাজ
লাল সবুজের ঘুড়ি,
নতুন করে চিত্রকে আজ
রক্ত রঙের ছাপ এঁকে সাজ
জানায় উড়ি উড়ি।
মন্তব্য (2)