আর কত ফয়জুল্লাহ সাকি · কবিতা · 2013-11-17 · 937 ভিউ স্বাধীনতার বীজটি রুয়ে নমাস সেঁচে রক্ত, অংকুরটি বেরিয়ে আসে ভেঙ্গে খোলস শক্ত। দিন মাস আর বছর ঘুরে বাড়তে থাকে চারা, ছায়া ও তার ফলের আশায় বয় যে ফল্গুধারা। তিনযুগ শেষ ফলের আশা শুধু ডুমুর ফুল, রক্তসেচা জাতির তবু ভাঙলো নাতো ভুল। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (1)