দিনে রাতে আছড়ে পড়ে
অজস্রঢেউ হৃদসাগরে
স্বপ্ন জয়ের;
পরশ খোঁজে এমন কারো
সাহস দেবে সামনে বাড়ো
সেই হৃদয়ের।
সুপ্ত আশা হৃদয় কোণে
লালন করে খুব যতনে
জাগাও তারে;
চমকে দেবে বিশ্বকে সে
চলবে ছুটে বীরের বেশে
ঘোর আধারে।