নতুন প্রভাত নতুন রবি,
নতুন দেশের হাসি;
নতুন রঙে দেশ রাঙাতে,
আমরা ভালোবাসি।
নতুন সুরের মূর্ছনাতে,
নতুন ঢেউয়ে ভাসতে;
নতুন দিনের নতুন ধরায়,
নতুন হাসি হাসতে।
নতুন শপথ নতুন হৃদয়,
নতুন ভাবে গড়বো;
নতুন করে বিশ্ব মাঝে,
দেশকে তুলে ধরবো।