১লা ভাদ্র,১৪২১ বঙ্গাব্দে লেখা
আজ শরতের যাত্রা শুরু
হালকা বিষ্টি সাথে,
বিকেল হতেই মেঘের মেয়ে
কান্না পায় থামাতে।
আকাশ গাঙে ছিলো কিনা
ডিঙ্গি সাদা মেঘের,
চলছে কিনা তাও জানি না
বায়ূ হালকা বেগের।
কাশফুলেদের নায়ে কি গান
চড়ুই গেয়েছিল,
শিউলি খোপায় জাফরানী রং
কেউ কি মেখেদিল।
পাইনি সময় এসব দেখার
জন্য আমি আজকে,
স্মৃতির খাতায় আঁকাছিল
শরৎ রানীর সাজকে।
সেই ছবিটাই আবার এঁকে
এ্যালবামে কি রাখবো,
না কি রানীর নতুন সাজের
নতুন রঙকে মাখবো।
বলছে যে মন রাত পেরিয়ে
আসুক আরেকটা দিন,
শরৎ কেমন পুরান নাকি
নতুন সাজে হাসিন।
মন্তব্য (5)