বাঙালী বীর সেনা
কী যে মজা পাখির মতো
স্বাধীন ভাবে ওড়া!
সত্যি স্বাধীন হলাম দেখো
ডানা বিশ্ব জোড়া।
বন্দি যে আর নইতো মোরা
মুক্ত সবে আজি,
বিশ্ব মাঝে দেশকে দেবো
নতুন রুপে সাজি।
অবাক হবে দেখে সবে
বাঙালী বীর সেনা,
স্রোতের মতো চলবে ছুটে
থেমে তো যাবে না।
প্রকাশের সময়ঃ- মে ২০০৯ ঈসায়ি
পত্রিকার নামঃ- পাহাড়িকা প্রথম সংখ্যা
সম্পাদকঃ- এম.আবু নাছের
লেখার তারিখঃ- ১৪-০১-২০০৯ ঈসায়ি।