যৌবন নামের আবাদ ভূমি ;
যা তুমি হারিয়ে ফেলেছো আগাছার আড়ালে,
হারিয়ে গেছে উর্বরতাও।
ফুরিয়ে গেছে লাবণ্যতা মিটে গেছে আকাঙ্খা
হয়েছে ফসলের অনুপযোগী।
যৌবনের ডানায় ভর করে
তুমিই একদিন বৃষ্টির অপেক্ষায় না থেকে
কান্দাপাড়ায় বুনেছিলে ফসল
সেই তুমি এখন অনাহারে,অনিদ্রায়।
জীবনের শেষ প্রহরের কামনায়
দু'চোখ লোনা জলে ভিজে ভিজে
প্রতীক্ষার প্রহর গুনছো শেষ নিঃশ্বাসের।
মন্তব্য (10)