একটি কষ্ট, একটি বেদনা মধ্যরাতে
আমাকে গলাটিপে হত্যা করতে চায়
বিছানায় ছট্ফট্ করি এপাশ থেকে ওপাশ।
ঘুমন্ত শরীর শিউরে ওঠে
ভুলে যাওয়া স্মৃতি নাড়া দিয়ে যায়।
কতটা পথ পেড়িয়ে আজ তুমি সামনে
কাছা- কাছি থেকেও দু'জনে অচেনা
বহু দিনের বহু কালের।
মাঝে মাঝে তোমায় দেখি; ধূসর-
হাতছানি দিয়ে ডাকছো আমায়
হাত বাড়ালেই মিশে যাও।
আজ-কাল বড় বেশি মনে পড়ে
তোমার ছাঁয়া চুম্মন দিয়ে যায় চিবুকে
আবারও শিউরে উঠি,
শিউরে ওঠে আমার ঘুমন্ত শরীর।
মন্তব্য (12)