আধো ভাঙা চাঁদ জোছনা জলে
তুমি আমি ভিজবো এসো
নির্জন নীরালে।
হারাবো দু'জন আজ কুয়াশার আবডালে
পাশা-পাশি চোখা-চোখি
নীরালা নীবৃতে।
গুনগুন গুনজন চারিপাশে জোনাকী
আধো আলো আধো ছাঁয়া
তুমি আমি একাকী।
বাহুর'পরে মাথা তুমি এক ষোড়সী
তুমি আমি কবো কথা
নেই কোন পরশী।
মন্তব্য (25)