রাত যত বেড়ে চলে
পৃথিবী হয়ে যায় বিষণ্ণ,
ট্রেনের ঝক্ঝক্ শব্দের মত
শব্দ শোনা যায় মানুষের
ঘুমন্ত নিঃশ্বাসে।
আমি তখন বাড়ান্দায় কারো
পায়চারীর শব্দ শুনতে পাই।
নিদ্রাহীন দু'চোখে যে স্বপ্ন
বারবার ধরা দিয়ে যায়,
কতক্ষণ তার ভেতর মগ্ন থাকি।
কিছুক্ষণ পর বুঝতে পারি
এ পায়চারী আমার নিজের।
বাহিরে রিমঝিম বৃষ্টির শব্দ
ঝিঁঝিঁ পোকার মতই মনে হয়,
এরই মাঝে কখনো কখনো
আমারই মত জেগে থাকা
কোন পাখির করুণ কান্না শুনতে পাই।।
মন্তব্য (12)